ইসরায়েলে রকেট হামলা আইএসের

আপডেট : ০৪ জুলাই ২০১৫, ১২:০৭
ইসরায়েলের ওপর রকেট হামলা চালিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) মিশর শাখার সদস্যরা। মিশরের সিনাই উপদ্বীপ থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে দু’টি রকেট নিক্ষেপ করে এ হামলা চালানো হয়। 
 
তেলআবিব কর্তৃপক্ষের বরাত দিয়ে শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। নিক্ষিপ্ত রকেটের আঘাতে ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করা হয়েছে। 
 
আইএস বলছে, মিশরীয় সেনাবাহিনীর প্রতি সমর্থন দেয়ার কারণে ইসরায়েলকে এ জবাব দিয়েছে তারা।