আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৃজনশীল ও প্রত্যক্ষ নেতৃত্বের কারণেই বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। বিরোধীদের অপরাজনীতি দূর করে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে বাংলাদেশকে দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত রাখতে হবে। বর্তমান সরকারের কার্যক্রমকে এগিয়ে নিতে সকলকে এক সাথে কাজ করতে হবে।
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এসব কথা বলেন সুরঞ্জিত।
দেশ সাংবিধানিক ও গণতান্ত্রিকভাবেই চলবে উল্লেখ করে হিংসা-প্রতিহিংসা বাদ দিয়ে সবাইকে একত্রিত হয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
