মুরাদনগরে বিদ্যুত্স্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ০৪ জুলাই ২০১৫, ১৫:২০
 
কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা গ্রামে শুক্রবার বিকেলে বিদ্যুত্স্পৃষ্টে হয়ে রিয়াদ (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত রিয়াদ উপজেলার চাপিতলা গ্রামের হিরন মিয়ার ছেলে। সে চাপিতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাপিতলা গ্রামের মযনর হোসেন তার সেচ প্রকল্পের জন্য বৈধভাবে গভির নলকূপে বিদ্যুত্ সংযোগ নিয়েছিলেন। শুক্রবার বিকেলে রিয়াদ বাড়ির অদূরে একটি বিলে মাছ ধরতে যাওয়ার সময় এই স্থানে বিদ্যুেতর ছেঁড়া তারে জড়িয়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় তাকে বাচাঁতে গিয়ে জাকির হোসেন মধু নামের আরো এক যুবক আহত হন।