অবসরের ঘোষণা দিলেন হ্যারিস

আপডেট : ০৪ জুলাই ২০১৫, ১৮:৪৩
 
 
অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার রায়ান হ্যারিস ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। হাঁটুর ইনজুরির কারণে অবসর নিতে বাধ্য হন হ্যারিস এবং আসন্ন অ্যাশজ সিরিজে তার পরিবর্তে অস্ট্রেলিয়া দলে খেলবেন প্যাট কামিন্স।
 
আগামী ৮ জুলাই কার্ডিফে শুরু হওয়া প্রথম টেস্টের আগে এসেক্সের বিপক্ষে অস্ট্রেলিয়ার শেষ অনুশীলন ম্যাচ খেলতে পারেননি ৩৫ বছর বয়সী হ্যারিস।
 
গত বছর হাঁটুতে অস্ত্রোপচার করা হ্যারিস অস্ট্রেলিয়ার হয়ে ১২ টেস্ট খেলে ২০.৬৩ গড়ে ৫৭ উইকেট শিকার করেছেন। খবর বাসসের।