আসন্ন পবিত্র ঈদুল ফিতরে বরাবরের মতো এ বছরও বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এই ঈদের আনন্দ ভাগাভাগি করবেন তিনি।
ঈদের দিন বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিশিষ্ট নাগরিক, দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিয়ম করবেন খালেদা জিয়া। পরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে বাসায় ফিরবেন তিনি।
