রাজধানীর উত্তরা আজমপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক তরুণের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১১টায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। উপস্থিত যাত্রীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
