রাজধানীর ভাসানটেকে দুর্বৃত্তদের গুলিতে জুবায়েদ হোসেন নামে এক মাদ্রাসাছাত্র গুরুতর আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আহত জুবায়েরকে নিয়ে তারা ক্যান্টনমেন্ট কচুক্ষেত এলাকায় থাকেন। জুবায়েদ কামরাঙ্গীচরের একটি মাদ্রাসায় পড়ালেখা করেন। ছুটিতে বাসায় এসে রাতে তারাবির নামাজ শেষে বাড়ির পাশের ফাঁকা মাঠের দিক দিকে যাওয়ার সময় একটি গুলি জুবায়েদের শরীরে এসে লাগে। কে কারা গুলি করেছে তার তারা কিছু বলতে পারেননি। ওই সময় হঠাৎ লোকজন ছোটাছুটি করে বিভিন্ন স্থানে চলে যায়।
ঢামেক হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংশ্লিষ্ট থানায় গুলির ঘটনাটি জানানো হয়েছে।
