ওবায়দুল কাদেরের দ্রুত সুস্থতা কামনা ড. কামালের

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১৯:৫৯

সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের দ্রুত সুস্থতা কামনা করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্ট। 

সোমবার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, ‘আমরা আল্লাহর কাছে দোয়া করছি ওবায়দুল কাদের যেন দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসেন’।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে আহরণযোগ্য ৪৪৭ প্রজাতির মাছ ও চিংড়ির সন্ধান

ইত্তেফাক/এমআই