আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়েছে চিলির একদল সমর্থক। কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ চলাকালীন এ ঘটনা ঘটে।
ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হওয়ার কিছু আগে মেসির পরিবারকে উত্যক্ত করা শুরু করে চিলির একদল সমর্থক। বাক-বিতন্ডার এক পর্যায়ে মেসির ভাই রদ্রিগোর উপর হামলা চালায় তারা। এতে আহত হন ২৮ বছর বয়সী রদ্রিগো। পরে এগিয়ে আসে নিরাপত্তারক্ষীরা। এরপর নিরাপত্তাজনিত কারণে তারা মেসির পরিবারকে একটি টেলিভিশন কেবিনে নিয়ে যায়। খেলা শেষে তাদেরকে নিরাপদে হোটেলে পৌছে দেয়া হয়।
এদিকে ম্যাচ চলাকালীন অশোভন আচরণের শিকার হন আরেক ফরোয়ার্ড সার্জিও আগুয়েরোর পরিবারও।
