ভিলিয়ার্স-কক-ডুমিনি সাজঘরে

আপডেট : ০৫ জুলাই ২০১৫, ১৪:০৮
শুরুতেই দক্ষিণ আফ্রিকার দুই উকেটের পতন ঘটে। আরাফাত সানির পর নাসির আঘাত করেন। চতুর্থ ওভারেই সাজ ঘরে ফিরে যায় উদ্বোধনী জুটি। এরপর একটু বিরতি দিয়ে আবারো উইকেটের পতন। ১২তম ওভারের প্রথম বলে আরাফাতের দ্বিতীয় আঘাতে ঝরে পড়েন ডুমিনি। নাসিরের হাতে ধরা পড়ে ১৮ রানে আউট হন তিন।
 
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং নেয় দ. আফ্রিকা।
 
প্রথম ওভারেই ডি ভিলিয়ার্স ২ রানে সাজঘরে ফিরে যান। এরপরেই তার পথ অনুসরণ করেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ডি কক। তিনি করেন ১২।
 
আরাফাত সানির বলে মাশরাফির হাতে ভিলিয়ার্স অপরদিকে নাসিরের বলে লিটন কুামার দাসের কাছে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফিরেন ডি কক। দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১১ ওভারে দুই উইকেট হারিয়ে ৭৬ রান। ব্যাট করছেন ফাফ ডু প্লেসিস ও ডুমিনি।
 
রবিবার দুপুর ১টায় এ খেলা শুরু হয় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। 
 
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাসের। খেলছেন না রুবেল হোসেন, রনি তালুকদার ও জুবায়ের হোসেন। খেলছেন সোহগ গাজী।