যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন অভিযোগ করেছেন, চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক তথ্য চুরি ও বিপুল পরিমাণ সরকারি তথ্য চুরি করছে। রবিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
হিলারির অভিযোগ, যুক্তরাষ্ট্রের বাইরে কিছুতেই যায় না এমন সবকিছুই চীন চুরির চেষ্টা করছে।
চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের প্রশাসনে কম্পিউটার হ্যাকিংয়ের ঘটনায় চীন সন্দেহের তালিকার প্রথম স্থানে রয়েছে। তবে চীন শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে। সূত্র: বিবিসি।
