দ. আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টাইগারদের সামনে ১৪৯ রানের টার্গেট ছুড়ে দিল। ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৪৮ রান। অধিনায়ক ফাফ ডু প্লেসিস সর্বোচ্চ ৭৯ রান করেন।
এর আগে শুরুতেই দক্ষিণ আফ্রিকার দুই উকেটের পতন ঘটে। আরাফাত সানির পর নাসির আঘাত করেন। চতুর্থ ওভারেই সাজ ঘরে ফিরে যায় উদ্বোধনী জুটি। এরপর একটু বিরতি দিয়ে আবারো উইকেটের পতন। ১২তম ওভারের প্রথম বলে আরাফাতের দ্বিতীয় আঘাতে ঝরে পড়েন ডুমিনি। নাসিরের হাতে ধরা পড়ে ১৮ রানে আউট হন তিন। চতুর্থ উইকেটটি ছিনিয়ে নেন সাকিব। ১ রান করার পর এলবিডাব্লিউর ফাঁদে পড়েন মিলার।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং নেয় দ. আফ্রিকা।
IMG0
প্রথম ওভারেই ডি ভিলিয়ার্স ২ রানে সাজঘরে ফিরে যান। এরপরেই তার পথ অনুসরণ করেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ডি কক। তিনি করেন ১২।
আরাফাত সানির বলে মাশরাফির হাতে ভিলিয়ার্স অপরদিকে নাসিরের বলে লিটন কুামার দাসের কাছে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফিরেন ডি কক।
রবিবার দুপুর ১টায় এ খেলা শুরু হয় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাসের। খেলছেন না রুবেল হোসেন, রনি তালুকদার ও জুবায়ের হোসেন। খেলছেন সোহগ গাজী।
