চীনে ভবন ধসে ৯ জনের মৃত্যু

আপডেট : ০৫ জুলাই ২০১৫, ১৪:৫৩


চীনের পূর্বাঞ্চলীয় একটি জুতা কারখানার ভবন ধসে নয়জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৪২ জন শ্রমিক। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর এএফপি’র।

রবিবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ঝিজিয়াং প্রদেশের ওয়েনলিং নগরীতে শনিবার বিকেলে ভবনটি ধসে পড়ার সময় সেখানে ৫১ জন শ্রমিক কাজ করছিল।