স্বরূপকাঠিতে কাঁচামরিচের কেজি ২০০ টাকা

আপডেট : ০৫ জুলাই ২০১৫, ১৭:২০
 
 
 
স্বরূপকাঠিতে হঠাত্ করে কাঁচামরিচের দাম বেড়ে গেছে।
 
রবিবার মিয়ারহাট বন্দর ঘুরে দেখা গেছে—প্রতি কেজি কাঁচা মরিচ ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। রমজান মাস শুরুর পূর্বে উপজেলার হাটবাজারে পেঁয়াজ, ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যায়।
 
গত এক সপ্তাহের ব্যবধানে মিয়ারহাট বন্দরে কাঁচামরিচের কেজি ১০০  থেকে বেড়ে ১৫০ টাকা হলেও রবিবার হঠাত্ কাঁচামরিচ ২০০ টাকায় বিক্রি হতে দেখা যায়। এ ব্যাপারে ব্যবসায়ীরা জানান—মোকাম থেকে বেশি দামে কিনতে হয় বলে দাম বেড়েছে।