চলচ্চিত্রের দুই প্রজন্মের শীর্ষ দুই খলনায়ক এটিএম শামসুজ্জামান ও মিশা সওদাগর। ‘খলনায়ক’ শিরোনামের অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন জনপ্রিয় অভিনেতা শহীদুল আলম সাচ্চু।
সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের স্টুডিওতে অনুষ্ঠানটির ধারণকাজ সম্পন্ন হয়েছে। প্রাণবন্ত আড্ডায় নিজেদের ব্যক্তিজীবন ও চলচ্চিত্র জীবনের অনেক মজার তথ্য, স্মরণীয় ঘটনা ও অভিজ্ঞতার কথা বলেছেন দুই খলনায়ক।
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফয়েজ রেজা। ঈদের দিন বিকাল ৪টা ৪৫ মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানটি।
