শুক্রবার মোদী-নওয়াজ বৈঠক

আপডেট : ০৬ জুলাই ২০১৫, ১১:১৫
 
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ শুক্রবার বৈঠক করবেন। একটি সূত্রের বরাত দিয়ে রবিবার এনডিটিভি এই তথ্য জানিয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার উফা শহরে অনুষ্ঠেয় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের ফাঁকে তারা বৈঠক করবেন।
 
সোমবার থেকে মোদি আট দিনের মধ্য এশিয়া সফর শুরু করবেন। সফরের শুরুতেই তিনি যাবেন উজবেকিস্তান। এরপর যথাক্রমে কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও রাশিয়া সফরে যাবেন। সফরের শেষে রাশিয়ার উফা শহরে অনুষ্ঠেয় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দেবেন।
 
গত বছর মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানের পর এটাই হবে দুই নেতার মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক। সূত্র: এনডিটিভি।