মঙ্গলবার সন্ধ্যায় ব্রাসেলসে ইউরো জোনের নেতাদের জরুরী বৈঠকে ডেকেছেন ফ্রান্স ও জার্মানি। গ্রিসের গণভোটের অপ্রত্যাশিত ফলাফলে এ বৈঠক ডাকা হয়েছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক।
রবিবার জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ও ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ টেলিফোনে আলোচনার পর এই জরুরী বৈঠকের ডাক দেন। এরই প্রেক্ষিতে তাদের ডাকে সাড়া দিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক ঘোষণা করেছেন, ইউরো জোনের নেতারা মঙ্গলবার সন্ধ্যায় ব্রাসেলসে বৈঠকে বসবেন।
