জার্মানিকে পেছনে ফেলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা

আপডেট : ০৬ জুলাই ২০১৫, ১৪:২৯
 
কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে পরাজয়ের পরও ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে জার্মানিকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে আর্জেন্টিনা।
 
র‌্যাঙ্কিংয়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে বেলজিয়াম, কলম্বিয়া ও নেদারল্যান্ড। এদিকে শীর্ষ ১০ এর তালিকায় প্রথমবারের স্থান করে নিয়েছে ওয়েলস। এর আগের র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ছিল ২১তম যা তাদের সর্বোচ্চ অবস্থান ছিল। স্পেন এবং ইতালিকে পিছনে ফেলে শীর্ষ ১০ এ উঠে আসা সত্যিই অসাধারণ। 
 
সদ্য প্রকাশিত র‌্যাঙ্ক অনুযায়ী স্পেন ১১ এবং ইতালি রয়েছে ১৭তম স্থানে। ওয়েলসের ঠিক আগের স্থানে রয়েছে ইংল্যান্ড।
 
ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং:
 
১. আর্জেন্টিনা
২. জার্মানী
৩. বেলজিয়াম
৪. কলম্বিয়া
৫. নেদারল্যান্ড
৬. ব্রাজিল
৭. পর্তুগাল
৮. রোমানিয়া
৯. ইংল্যান্ড
১০. ওয়েলস