জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে অন-ক্যাম্পাস এমএএ, এম-ফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তিকৃত ও ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থী/গবেষকদের ওরিয়েন্টেশন প্রোগ্রামের আনুষ্ঠানিকতা প্রথমবারের মত সম্পন্ন হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একাডেমিক ভবনের সিনেট হলে আনুষ্ঠানিকভাবে এ প্রোগাম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর। তিনি এমএএস, এম-ফিল ও পিএইচডি প্রোগ্রামে অংশগ্রহণকারী শিক্ষার্থী/ গবেষকদের স্বাগত ও অভিনন্দন জানান।
প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রফেসর মো. নোমান উর রশীদ, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আসলাম ভূঁইয়া।
উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে এমএএস, এম-ফিল ও পিএইচ ডি প্রোগ্রামে শতাধিক শিক্ষার্থী/ গবেষককে ভর্তির জন্য মনোনীত করা হয়। ইতিমধ্যে ৮৩ জন শিক্ষার্থী/গবেষক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এমবিএ এবং লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সে এ ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। এ দুটি কোর্সে ভর্তি কার্যক্রম সম্পন্ন হলে শিক্ষার্থী/ গবেষক এর সংখ্যা আরও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে ভর্তিকৃত গবেষক, বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
