মা সন্তানের মিলনে ফেসবুক

আপডেট : ০৭ জুলাই ২০১৫, ০১:২০

মায়ের সাথে সন্তানের সম্পর্কটা অন্য আর দশটা সম্পর্ক থেকে একেবারেই ভিন্ন। বলা হয় যে কোন পরিস্থিতিতেই মা পারে নিজের সন্তানকে খুঁজে নিতে। তবে এবার হারিয়ে যাওয়া সন্তানকে মা খুঁজে পেয়েছেন ফেসবুকে। ঘটনাটি যে কোন হলিউডের সিনেমার কাহিনীকেও হার মানিয়ে দেয়। ১৫ বছর আগে এক তিন বছরের সন্তান জনাথনকে অপহরণ করে ক্যালিফোর্নিয়া থেকে পালিয়ে গিয়েছিলো হোপ হলান্ড নামের ঐ নারীর স্বামী। গত বছর সেই ছেলে ভাইয়ের সাথে ছোটবেলায় তোলা একটি ছবি পোস্ট করেছিলো ফেসবুকে। আশ্চর্যজনকভাবে জানুয়ারিতে সেই ছবি দেখেই মা হোপ হলান্ড চিনতে পারেন হারিয়ে যাওয়া বুকের ধনকে। আনন্দের কান্নায় ভেঙ্গে পড়েন হলান্ড। ঐ ছবি দেখার পর তার অনুভূতি সম্পর্কে তিনি বলেন, যখন আমি আমার দুই সন্তানের ছোটবেলার ছবি দেখি আমি উত্তেজনায় কাঁপছিলাম। আমি আমার হারিয়ে যাওয়া সন্তানদের চিনতে একটুও ভুল করিনি কারণ আমি সেদিন এই ছবি তুলেছিলাম। আমার হূদকম্পন বেড়ে গিয়েছিলো। আমি রীতিমতো ঘামছিলাম। এরপর জনাথনের সাথে যোগাযোগ করার পর আমরা দেখা করার সিদ্ধান্ত নেই। হাইস্কুল শেষ করার পর ক্যালিফোর্নিয়ায় ফেরার পরিকল্পনা করছে জনাথন।-এনডিটিভি