ছয় বছর পর আইয়ূব বাচ্চু

আপডেট : ০৭ জুলাই ২০১৫, ০১:৫৬
দীর্ঘ ছয় বছর পর আবারও একক অ্যালবাম নিয়ে আসছেন আইয়ূব বাচ্চু। অ্যালবামের শিরোনাম ‘জীবনের গল্প’। নিজের মা এবং জীবনের নানা ঘটনা নিয়ে গানটি লিখেছেন আইয়ূব বাচ্চু। এরইমধ্যে গানবাংলা টিভি চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রচারিত হচ্ছে। আরও বেশকিছু গানের ভিডিও কিছুদিনের মধ্যেই প্রচার শুরু হবে। অ্যালবামে গান থাকছে ১০টি। বাকি গানগুলো লিখেছেন সাজ্জাদ হোসাইন। সব গানের সুর ও সঙ্গীত করেছেন আইয়ূব বাচ্চু। অ্যালবামটি পাওয়া যাবে গ্রামীণ ফোনের ডিজিটাল মিউজিক প্লাটফর্মে। আজ থেকে বিশ্বের যেকোনো প্রান্তে বসে গানগুলো ডাউনলোড করতে পারবেন শ্রোতারা।
 
উল্লেখ্য, ২০০৯ সালে ‘বলিনি কখনো’ শিরোনামে সর্বশেষ একক অ্যালবাম প্রকাশ করেছিলেন আইয়ূব বাচ্চু।