গাভাস্কার ও পন্টিংকে পেছনে ফেললেন ইউনিস

আপডেট : ০৭ জুলাই ২০১৫, ১০:৩৪
 
টেস্ট ম্যাচের চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার ক্ষেত্রে ভারতের সুনীল গাভাস্কার, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, ওয়েস্ট ইন্ডিজের রামনারায়েশ সারওয়ান ও দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথকে পেছনে ফেললেন পাকিস্তানের ইউনিস খান। সাবেক খেলোয়াড়দের পেছনে ফেলে চতুর্থ ইনিংসে সেঞ্চুরির করার তালিকায় সবার উপরে উঠে গেলেন ইউনিস।
 
পাল্লেকেলে টেস্টে শ্রীলংকার বিপক্ষে চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করে ১০১ রানে অপরাজিত আছেন তিনি। চতুর্থ ইনিংসে এই নিয়ে পাঁচবার সেঞ্চুরি করলেন ইউনিস। চারবার করে সেঞ্চুরি করে এতোদিন যৌথভাবে শীর্ষ স্থান দখল রেখেছিলেন গাভাস্কার, পন্টিং, সারওয়ান ও স্মিথ।
 
টেস্টে চতুর্থ ইনিংসে সেঞ্চুরির সংখ্যা :
খেলোয়াড়        সেঞ্চুরি
ইউনিস খান (পাকিস্তান)   ৫টি
সুনীল গাভাস্কার (ভারত)  ৪টি
রিকি পন্টিং (পাকিস্তান)    ৪টি
রামনারায়েশ সারওয়ান (ওয়েস্ট ইন্ডিজ) ৪টি
জিওফ বয়কট (ইংল্যান্ড) ৩টি
ডন ব্র্যাডম্যান (অস্ট্রেলিয়া)      ৩টি
গ্রায়েম গুচ (ইংল্যান্ড)      ৩টি
গর্ডন গ্রিনিজ (ওয়েস্ট ইন্ডিজ)  ৩টি
মাহেলা জয়াবর্ধনে (শ্রীলংকা)   ৩টি
 

খবর বাসসের।