কোয়ার্টার ফাইনালে ফেদারার-মারে

আপডেট : ০৭ জুলাই ২০১৫, ১৬:০৭
উইম্বলডন টেনিসের পুরুষ এককে কোয়ার্টার ফাইনালে উঠেছেন সুইস তারকা রজার ফেদেরার ও ইংল্যান্ডের অ্যান্ডি মারে। 
 
ফেদেরার শেষ ষোলতে হারিয়েছেন রবার্তো বাউটিস্টা আগুটকে এবং মারে ইভো কার্লোভিচের বিপক্ষে জিতেছেন। অন্যদিকে নারী এককে বোন ভেনাস উইলয়ামসকে হারিয়ে উইম্বলডন টেনিস প্রতিযোগিতার শেষ আটের খেলা নিশ্চত করেছেন বিশ্ব র‌্যাংকিংয়ে বর্তমান এক নাম্বার সেরেনা উইলিয়ামস।
 
৬-২, ৬-২, ৬-৩ গেমে আগুটকে পরাজিত করেছেন সুইস তারকা ফেদেরার। আর মারে ৭-৬ (৯/৭), ৬-৪, ৫-৭, ৬-৪ গেমে ক্রোয়েশিয়ান কার্লোভিচকে হারিয়েছেন ।
 
এদিকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন সুইস তারকা স্ট্যান ভাভরিঙ্কা। ফরাসি ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন ডেভিড গোফিনের বিপক্ষে ৭-৬, ৭-৬, ৬-৪ গেমে জিতেছেন ভাভরিঙ্কা । পরবর্তী রাউন্ডে তিনি মুখোমুখি হবেন রিচার্ড গাসকুয়েটের।
 
নারী এককে ভেনাসকে ৬-৪, ৬-৩ গেমে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন সেরেনা। আজারেঙ্কা ৬-২, ৬-৩ গেমে হারিয়েছেন ১৮ বছর বয়সী বেলিন্ডা বেনসিচকে।