পরপর তিন উইকেট হারালো দক্ষিণ আফ্রিকা

আপডেট : ০৭ জুলাই ২০১৫, ১৫:২০
 
দলীয় ৯৫ রানের মাথায় প্রথম উইকেটের পতন হয় দক্ষিণ আফ্রিকার। তবে এরপর মাত্র ৭ রান যোগ করতেই আরো দুই উইকেট হারিয়েছে সফরকারীরা। ১২ ওভার শেষে তাদের সংগ্রহ ১০৪/৩। অধিনায়ক ফাফ ডু প্লেসিস ও ডেভিড মিলার নতুন করে শুরু করেছেন।
 
এর আগে মঙ্গলবার সিরিজের শেষ টি-২০ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুর একটায় খেলাটি শুরু হয়।
 
প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা। এখন বাংলাদেশের লক্ষ্য সিরিজ বাঁচানো। অন্যদিকে সফরকারীদের লক্ষ্য সিরিজ জয়।