বাংলাদেশের ৪৭তম খেলোয়াড় হিসেবে টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে অভিষেক হলো ডান-হাতি ব্যাটসম্যান রনি তালুকদারের। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে একাদশে সুযোগ পান রনি। ফলে জাতীয় দলের হয়ে প্রথমবারের মত অভিষেক হলো ২৪ বছর বয়সী রনির।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৯ ম্যাচের ৮৭ ইনিংসে ২৮২৬ রান করেন তিনি। ৭টি সেঞ্চুরি ও ৯টি হাফ-সেঞ্চুরির সাথে তার ব্যাটিং গড় ৩৪ দশমিক ৪৬। আর ঘরোয়া আসরে ৯টি টি-২০ ম্যাচ খেলেছেন রনি। ৯ ইনিংসে ২০৫ রান তার সংগ্রহে।
