সমলিঙ্গের বিয়েতে অস্বীকৃতি জানাবে অষ্ট্রেলিয়ার চার্চ

আপডেট : ০৭ জুলাই ২০১৫, ১৬:০৫


আইন করে সিদ্ধ করা হলেও সমলিঙ্গের বিয়ে পরিচালনায় অস্বীকৃতি জানাতে পারে অষ্ট্রেলিয়ার বেশকিছু বিশপশাসিত চার্চ। এসব চার্চসমূহ বলছে, বিয়ে শুধুমাত্র একজন নারী ও পূরুষের মধ্যেই হওয়া উচিৎ।
চার্চের একজন মুখপাত্র জানান, এই ধরণের কোন পরিবর্তন আসলে নিউ সাউথ ওয়েলস(এনএসডব্লিউ) চার্চসমূহ তার সমস্ত শাখাকে বৈবাহিক কর্মকাণ্ড থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। এর অর্থ এই যে, আইন দ্বারা সিদ্ধ হলেও চার্চসমূহ সমলিঙ্গের কোন বিবাহ কার্যক্রম পরিচালনা করবে না।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে ও আয়ারল্যাণ্ডে সমকামী বিবাহ আইনগত বৈধতা লাভ করার পর অষ্ট্রেলিয় সরকারের ওপরও এ বিষয়ে চাপ বাড়ছে। কিন্তু অষ্ট্রেলিয়ার বর্তমান আইনে অবশ্যই একজন নারী ও পুরুষের মধ্যে বৈবাহিক সম্পর্ক হতে হবে। এমতাবস্থায় সমকামীদের চাপের মুখে সরকার নতি স্বীকার করলেও চার্চ তা মানবে না বলে আগাম জানিয়ে দিয়েছে।
স¤প্রতি বছরগুলোতে অষ্ট্রেলিয়ার বেশকিছু ফেডারেল ও রাজ্যে আইনগতভাবে বৈধ নয়, এমন দম্পতিরাও বিবাহিত দম্পতির মত সরকারের নানা সুবিধা ভোগ করে আসছে। তাছাড়া সমলিঙ্গের বিয়ে বৈধতার জন্যও পার্লামেন্টে বেশকিছু প্রস্তাবনা এসেছে। এমনকি এক জনমত জরিপেও দেখা গেছে বেশিরভাগ অস্ট্রেলীয় এটি আইনসিদ্ধ করার পক্ষে। কিন্ত মজার বিষয় হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী টনি অ্যাবোট ও তার সরকারের অনেকেই সমলিঙ্গের বিয়ের ঘোর বিরোধী।