যৌন প্ররোচক দ্রব্যের কথা স্বীকার করেছিলেন বিল কসবি

আপডেট : ০৭ জুলাই ২০১৫, ১৬:২৮


যুক্তরাষ্ট্রের বিখ্যাত অভিনেতা বিল কসবি স্বীকার করেছিলেন কাংখিত নারীর সাথে মিলনের উদ্দেশ্যে তাদেরকে প্ররোচিত করার জন্য তিনি যৌন উত্তেজক সামগ্রী ব্যবহার করতেন। ২০০৫ সালে এক নারীর করা যৌন হয়রানীর মামলার শুনানিতে তিনি এই স্বীকারোক্তি দিয়েছিলেন। কিন্তু এতদিন তা গোপন ছিল।   

মামলাটি ২০০৬ সালে অজানা কারণে নিষ্পত্তি হয়ে যায়। এর আগে জনপ্রিয় কমেডিয়ান প্রকাশ্যে কখনও স্বীকার করেননি তিনি নারীর ওপর যৌন উত্তেজক দ্রব্য ব্যবহার করতেন। এসব অভিযোগ আনার নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার কারণে বিল কসবির বিরুদ্ধে আনা বেশিরভাগ যৌন হয়রানীর অভিযোগ এখন আর আইনে টিকবে না।

বার্তা সংস্থা এপির পক্ষ থেকে মামলাটির নথিপত্র প্রকাশের জন্য আবেদন করা হয়েছিল। এই আবেদনের বিরোধীতা করেছিলেন বিল কসবির আইনজীবী।  ঘটনাটি প্রকাশ হয়ে যাওয়ার পর কোন মন্তব্য করেননি তার আইনজীবী।  
-বিবিসি