রাজধানীর উত্তরা এলাকা থেকে ১১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ রেজাউল ও সামছু নামের দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল মঙ্গলবার উত্তরার বাউনিয়া থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করে।
মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের (উত্তর) সহকারী পরিচালক মাঞ্জুরুল ইসলাম বলেন, ‘বার্মিজ আচারের প্যাকেটে করে ইয়াবা বহন করছিল ওই দুই যুবক। গোপন সংবাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
