ওয়ানডের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা বিসিবির

আপডেট : ০৭ জুলাই ২০১৫, ১৭:৫১
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি।
 
দুই ওয়ানডে ম্যাচে দলের অধিনায়ক থাকছেন মাশরাফি। দলে ফিরেছেন মাহামুদুল্লাহ রিয়াদ ও এনামুল হক। বাদ পড়েছেন তাসনিক ও মুমিনুল।
 
এদিকে টি-২০ সিরিজ হারের পর দলপতি মাশরাফি বলেছেন, ‘আমাদেরকে ভুল থেকে শিক্ষা নিতে হবে। আশা করছি ওয়ানডেতে আমারা ঘুরে দাঁড়াতে পারব।’