সাত পাকে বাঁধা শাহিদ-মিরা

আপডেট : ০৭ জুলাই ২০১৫, ১৭:৫৭
 
বলিউড অভিনেতা শাহিদ কাপুর ও মিরা আজ মঙ্গলবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। পাত্রী মিরা রাজপুত দিল্লি শ্রীরাম কলেজের ছাত্রী। বিয়ে উপলক্ষে রবিবার থেকেই দিল্লিতে আছেন শাহিদের বাবা পঙ্কজ কাপুর এবং তার দুই মা নীলিমা আজিম ও সুপ্রিয়া পাঠক।
 
IMG0
 
প্রথমে দিল্লির ছত্তরপুরের একটি ফার্ম হাউসে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন দুজনে, পরে বন্ধু ও অভ্যাগতদের নিয়ে পার্টি হবে পাঁচ তারকা হোটেলে। পার্টিতে প্রায় ৫০০ জন আমন্ত্রিত হলেও বিয়েতে উপস্থিত থাকছে না বলিউড। শুধুমাত্র পরিবার এবং কাছের বন্ধুরাই থাকবেন বিয়েতে। তবে ১২ তারিখের অনুষ্ঠানে থাকবে বলিউড।
 
IMG1
 
হোটেলে প্রেসিডেন্সিয়াল স্যুট ভাড়া নিয়েছেন শহিদ। যার ভাড়া দিনে ৬ লক্ষ টাকা। সারাদিনে ১০টি আউটফিট পাল্টাবেন শহিদ। আপ্যায়নের জন্য মেনুতে থাকছে ভারতীয় ও কন্টিনেন্টাল দুরকমের খাবার। সূত্র: জি নিউজ