প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে টিউলিপ যাতে নির্বাচিত হতে না পারে, সেজন্য তারেক রহমান অনেক বাধা দেয়ার চেষ্টা করেছিল। ভোটারদের ওপর হামলা করাসহ এমন কোন অপপ্রচার নেই, যা সে করেনি।
ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী, রূপা হক ও টিউলিপ রেজওয়ান সিদ্দীককে ধন্যবাদ জানানোর জন্য সংসদে আনীত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি শত বাধা উপেক্ষা করে টিউলিপকে নির্বাচিত করার জন্য প্রবাসী বাংলাদেশীদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত বাংলাদেশী বংশোদ্ভূত তিন কন্যা টিউলিপ সিদ্দীক, রুশনারা আলী এবং রূপা হক এদেশের জন্য গৌরব বয়ে এনেছে।
সরকারি দলের সদস্য ডা. দীপু মনি এ ধন্যবাদ প্রস্তাব আনেন। আলোচনা শেষে সংসদে এই ধন্যবাদ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
