রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে মঙ্গলবার দুপরে সড়ক পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি চালালে বিল্লাল মাতব্বর (৫০) নামের এক শ্রমিক আহত হন।
আহত বিল্লালল মাতব্বর বলেন, ‘চাঁদাবাজির বিরুদ্ধে দুপুর পৌনে ১টায় দিকে বাইরে থেকে মিছিল নিয়ে সায়েদাবাদ এলে সেখানকার শ্রমিকরা তাদের বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ এ সময় ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি চালায়। গুলি তার বাম পায়ের গোড়ালিতে লাগে। তার সহকর্মী আনোয়ার হোসেন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।
যাত্রাবাড়ী থানার এসআই ইমরানুল হক জানান—সড়ক পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি চালায়। তবে ওই ঘটনায় কেউ গুলিবিদ্ধ হয়েছে কি না তা জানা নেই।
