স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন। দপ্তর হারাচ্ছেন এমন খবরের প্রশ্নে মঙ্গলবার সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের বাড়িতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, এ বিষয়ে তিনি জানেন না। তবে মন্ত্রিপরিষদে রদবদল হচ্ছে কীনা এমন খবরও তার জানা নাই।
এর পরেই সৈয়দ আশরাফ সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্থানীয় সমবায় কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলে যোগ দেন। ইফতার শেষে দলের নেতা-কর্মীদের সাথী করে তিনি সার্কিট হাউসে চলে যান।
