কাবুলে জোড়া আত্মঘাতী হামলা

আপডেট : ০৭ জুলাই ২০১৫, ২১:৪১
 
আফগানিস্তানের রাজধানী কাবুলে কয়েক ঘণ্টার ব্যবধানে দুইটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। ন্যাটোর একটি গাড়িবহর ও গোয়েন্দা সংস্থার কার্যালয়কে লক্ষ্য করে হামলা দুটি চালানো হয়।
 
ন্যাটো জানিয়েছে, বিদেশি সেনা বহনকারী একটি গাড়িবহরকে লক্ষ্য করে প্রথম হামলাটি চালানো হয়। এতে একটি গাড়ি দুমড়ে-মুচড়ে গেলেও কেউ নিহত হননি।
 
দ্বিতীয় হামলায়, একজন মোটরসাইকেল আরোহী গোয়েন্দা সংস্থার একটি অফিসের সামনে নিজেকে উড়িয়ে দেয়। এর পরই দুজন বন্দুকধারী অফিসটিতে প্রবেশের চেষ্টা করে। এসময় গুলিবিনিময়ে হামলাকারী দুজন ছাড়াও একজন গার্ড নিহত হন। প্রথম হামলাটির দায় তালেবান স্বীকার করলেও দ্বিতীয় হামলা সম্বন্ধে স্পষ্ট কিছু জানা যাননি।
কয়েক মাস ধরে দেশটিতে হামলার তীব্রতা বৃদ্ধি করেছে তালেবান। গত সপ্তাহে মার্কিন দূতাবাসের কাছে ন্যাটো সেনাদের বহনকারী একটি গাড়ি বহরে আত্মঘাতী হামলা চালানো হয়েছিল। সূত্র: বিবিসি