ঋণসংকট থেকে উদ্ধার পেতে নতুন একটি 'বেইল আউট' পরিকল্পনার সুনির্দিষ্ট প্রস্তাব দিতে গ্রিস ব্যর্থ হয়েছে বলে মাল্টার প্রধানমন্ত্রী জানিয়েছেন। ঋণ সংকটে জর্জরিত গ্রিসের জনগণ ঋণদাতাদের কঠিন শর্ত প্রত্যাখ্যান করে রায় দেয়ার পর ইউরোজোনের অর্থমন্ত্রীরা ব্রাসেলসে জরুরি বৈঠকে বসেন। খবর- বিবিসির।
মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মুসকাট এক টুইট বার্তায় জানিয়েছেন, 'ব্রাসেলসে উইরোজোন নেতাদের বৈঠকে কোন ফল আসেনি'।
ঋণদাতাদের কঠোর শর্ত গ্রিসের জনগণ প্রত্যাখ্যান করার পর আর্থিক সংকট থেকে উদ্ধার পেতে গ্রিসের কাছে একটি নতুন পরিকল্পনা আহ্বান করে ইউরোজোনের নেতারা।
বুধবার গ্রিসের প্রেসিডেন্ট এলেক্সিস সিপ্রাসের ইউরোপীয় পার্লামেন্টে ভাষণ দেয়ার কথা রয়েছে। সেখানে তিনি নতুন কোন পরিকল্পনার কথা জানান কি না এখন সেদিকেই তাকিয়ে ইউরোপ।
