বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা না থাকায় দুর্নীতি, অন্যায় অনাচার ছড়িয়ে পড়েছে। আমরা এমন একটি দেশে বাস করছি যেখানে জনগণের প্রতিনিধিত্বমূলক কোনো সরকার নেই। গণতন্ত্র আজ মৃত। দেশের বর্তমান অবস্থায় সুস্থ রাজনীতি করা সম্ভব নয়। এ অবস্থা থেকে ১৬ কোটি মানুষকে মুক্তি দিতে হবে। এদেশে এখন কেউ ভিন্ন মত পোষণ করতে পারে না। কেউ ভিন্নমত পোষণ করলে তার ওপর নেমে আসে খড়গ।
আয়োজক সংগঠনের সভাপতি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তিনি বর্তমানে লন্ডনে রয়েছেন। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। ইফতার মাহফিল পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সংগঠনের ঢাকা বিভাগীয় মনিটর ড. আল মোজাদ্দেদী আলফেছানী। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম প্রমুখ।
