শোয়ার্জনেগার-এর শেষ টার্মিনেটর

আপডেট : ০৮ জুলাই ২০১৫, ১৪:৪৭
ঈদের দিন থেকে রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসে আসছে আর্নল্ড শোয়ার্জনেগার অভিনীত বিখ্যাত ছবি ‘টার্মিনেটর’-এর নতুন কিস্তি ‘টার্মিনেটর : জেনিসিস’।
 
হলিউডের এই চলচ্চিত্রটি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ১ জুলাই।
 
প্রায় একযুগ পর ‘টার্মিনেটর’ সিরিজের ছবিতে দেখা গেল শোয়ার্জনেগারকে। এটি পরিচালনা করেছেন ‘থর: দ্য ডার্ক ওয়ার্ল্ড’-এর অ্যালান টেলর। এতে আরও অভিনয় করেছেন এমিলিয়া ক্লার্ক, জেসন ক্লার্ক, জে কার্টনি, ম্যাট স্মিথ, জেকে সিমন্স। ২ ঘণ্টা ৬ মিনিট ব্যাপ্তির ছবিটি তৈরি হয়েছে সাড়ে ১৫ কোটি ডলারে।
 
কল্পবিজ্ঞানধর্মী সিরিজ ‘টার্মিনেটর’-এর প্রথম তিনটি ছবি ‘দ্য টার্মিনেটর’ (১৯৮৪), ‘টার্মিনেটর টু: জাজমেন্ট ডে’ (১৯৯১), ‘টার্মিনেটর থ্রি: রাইজ অব দ্য মেশিনস’-এ (২০০৩) অভিনয় করেন শোয়ার্জনেগার। ২০০৯ সালে তাকে ছাড়াই তৈরি হয় সিরিজের চতুর্থ ছবি ‘টার্মিনেটর স্যালভেশন’।
 

লক্ষণীয় বিষয় হলো, প্রথম তিন ছবির ব্যবসায়িক সাফল্যের ধারে কাছেও যেতে পারেনি চার নম্বরটি। বলা যায় বক্স অফিসে মুখ থুবড়েই পড়েছে। তবে শোয়ার্জনেগারের ছোঁয়ায় আবার সিরিজটি প্রাণ ফিরে পাবে আশা করা হচ্ছে।