ঋণ সংকট সমাধানে নতুন প্রস্তাব উপস্থাপনের জন্য গ্রিক সরকারকে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ইউরোজোন। ব্রাসেলসে একটি জরুরি বৈঠকের পর ইউরোজোন নেতাদের এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
IMG0
জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মের্কেল বলেছেন, গ্রিক সরকারের দেয়া প্রস্তাবটি আগামী রবিবার ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে উত্থাপন করা হবে।
ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেছেন, গ্রিসের জন্য এটিই সর্বশেষ বেঁধে দেয়া সময়সীমা এবং এটি ইউরোজোনের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়।
খবর বিবিসির।
