ওমরাহ পালনে আজ যাচ্ছেন না খালেদা জিয়া

আপডেট : ০৮ জুলাই ২০১৫, ১১:০৪
 
ওমরাহ পালনে বুধবার সৌদি আরব যাওয়ার কথা ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। এখন দলীয় সূত্র বলছে, বুধবার তার যাওয়া হচ্ছে না। তবে আগামীকাল বৃহস্পতিবার এ উদ্দেশে দেশ ত্যাগ করতে পারেন খালেদা জিয়া।
 

এর আগে খবর ছিল, আগামী ৮ জুলাই সৌদি আরব যাবেন খালেদা জিয়া। একই সময়ে সেখানে যাবেন তার বড় ছেলে তারেক রহমান। সেখানে তাদের মধ্যে দলের কৌশল ও সম্মেলনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছিলেন।