রাজধানীর খিলগাঁও এলাকা থেকে নকল লাইসেন্স তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার সকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মাসুম পারভেজ(৩২) ও আল মামুন(৩০)।
মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ কমিশনার এস এম জাহাঙ্গীর আলম সরকার জানান, বুধবার সকালে খিলগাঁও থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে কম্পিউটার, জাল লাইসেন্স তৈরির যন্ত্রপাতি, প্রিন্টারসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
