তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের মামলার অভিযোগ গঠন পিছিয়েছে

আপডেট : ০৮ জুলাই ২০১৫, ১৪:২২

তাজরীন ফ্যাশন্সের অগ্নিকাণ্ডের মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ১৩ আগস্ট পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

আসামি পক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকা জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান এ আদেশ দেন।

এ মামলার চার্জশিটভুক্ত অন্য আসামিরা হলেন- তাজরীন ফ্যাশনসের (চেয়ারম্যান মাহমুদা আকতার, প্রশাসনিক কর্মকর্তা দুলাল, স্টোর ইনচার্জ হামিদুল ইসলাম, আনিসুর রহমান, সিকিউরিটি গার্ড রানা ওরফে আনারুল, সিকিউরিটি সুপারভাইজার আল-আমিন, স্টোর ইনচার্জ আল-আমিন ও লোডার শামীম মিয়া।

 

২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ১১২ জন নিহত হন। আহত ও দগ্ধ হন দুই শতাধিক শ্রমিক।

 

আসামীদের বিরুদ্ধে ‘অপরাধমূলক মানুষ হত্যা’ ও ‘অবহেলার কারণে মৃত্যুর’ অভিযোগ আনা হয়েছে।