স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, আগামী ১৪ জুলাইয়ের মধ্যে পোশাক-শ্রমিকদের বেতন-ভাতা দেওয়ার জন্য মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে সচিবালয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা জানান।
তিনি আরো বলেন, শ্রমিকরা যাতে বেতন-ভাতা তুলতে পারে, সে জন্য দেশের সব শিল্পাঞ্চলের ব্যাংকগুলোকে ১৫ জুলাই পর্যন্ত খোলা রাখতে বলা হয়েছে।
