ঝিনাইদহে শিশু অপহরণ, মুক্তিপণ দাবি

আপডেট : ০৮ জুলাই ২০১৫, ১৫:৫৫
 
ঝিনাইদহ সদর উপজেলার অচিন্ত্যনগর গ্রাম থেকে মনিরা খাতুন (৫) নামে এক শিশুকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহরণের পর পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। মঙ্গলবার বিকালে এই অপহরণের ঘটনা ঘটেছে।
 
হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই শাসুজ্জামান জানান, গতকাল দুপুরে নামাজ পড়ার পর রমজান আলি ও তার মেয়ে মনিরা বাড়ির পাশের মসজিদের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। ঘুম ভাঙার পর তিনি মেয়েকে পাননি। অনেক খোঁজাখুজির পরও তার সন্ধান মেলেনি। রাতে মনিরা বাবার মোবাইল ফোনে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। রাতেই মঙ্গলবার রাতে এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি জিডি করা হয়েছে।
 

ওসি বিপ্লব কুমার নাথ জানান, অপহূত শিশুটিকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।