বিএনপি নেতাসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট : ০৮ জুলাই ২০১৫, ১৭:৩৪


মিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনের মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ ২৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে এই আদেশ দেন।