ললিত মোদীর জন্য পদ্ম সম্মানের সুপারিশ করেছিলেন বসুন্ধরা

আপডেট : ০৮ জুলাই ২০১৫, ১৮:৪৩
 
ললিত মোদীকে নিয়ে আবারো বিপাকে পড়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। ভারতের সংবাদমাধ্যমে খবর, ২০০৭ সালে ললিত মোদীকে পদ্ম সম্মান দেওয়ার জন্য সরকারের কাছে সুপারিশ করেছিলেন তিনি। তখন প্রথম মেয়াদে রাজস্থানের মুখ্যমন্ত্রী ছিলেন বসুন্ধরা।
 
পদ্ম সম্মানের সুপারিশে বসুন্ধরা রাজে বলেন, 'রাজস্থানে ক্রিকেটের উন্নয়ন এবং রাজ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসারে ললিত মোদীর বিশেষ অবদান রয়েছে।' আইপিএল দুর্নীতিতে অভিযুক্ত ললিত মোদীর সঙ্গে বসুন্ধরা রাজের যোগাযোগ নিয়ে সংবাদমাধ্যমের এই তথ্য নতুন করে সমস্যায় ফেলল বিজেপিকে। সূত্র: জি নিউজ