জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, সহিংসতার মধ্যে সিরিয়া থেকে পালিয়ে আসা শরণার্থীর সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে গেছে। খবর বিবিসি’র।
যুদ্ধবিধ্বস্ত এই সহিংস পরিস্থিতি থেকে পালিয়ে দেশটির অধিকাংশ নাগরিক আশ্রয় নিয়েছে পার্শ্ববর্তী দেশ জর্ডান, লেবানন এবং তুরস্কে।
ইরাকে নতুন করে সহিংসতা সত্ত্বেও কিছু মানুষ সেখানে পালিয়ে গেছে। সিরিয়ায় ৭০ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
গত কয়েক দশকে এটাই সবচেয়ে বড় শরণার্থী সংকট বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা।
