রাজধানীর মিরপুর কমার্স কলেজের সামনের একটি বাড়িতে অজ্ঞাতনামা (২২) এক শিক্ষার্থীকে গলা কেটে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তিনি কমার্স কলেজের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুর ২ নম্বর সেকশনের চ-ব্লকের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন আহমেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
