মৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশেই বৃষ্টি হচ্ছে, তা আরো দুই দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই অবস্থায় শঙ্কার মধ্যে পড়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ। আগামীকাল শুক্রবার মিরপুর স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা।
বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
