ডিএসই জানিয়েছে—সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি (এএমসি) গঠনে কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তিপত্র পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক-বহির্ভূত আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফিন্যান্স। তবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলেই এএমসি গঠন করতে পারবে আইডিএলসি।
এ দিকে, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির পরিশোধিত মূলধন বাড়িয়েছে আইডিএলসি। ৬ কোটি টাকার পরিবর্তে পরিশোধিত মূলধনের পরিমাণ ১৫ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।
