সেলফি তুলতে গিয়ে তরুণীর মৃত্যু

আপডেট : ০৯ জুলাই ২০১৫, ২০:৫৫
 
'দুঃসাহসিক সেলফি'র বলি হলেন এবার এক রুশ তরুণী। ২১ বছরের আনা ক্রুপেনিকোভা ব্রিজের ওপর সেলফি তুলতে গিয়ে ৪০ ফুট নিচে পড়ে প্রাণ হারালেন।
 
বন্ধুদের সঙ্গে মস্কো শহরের বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে বেরিয়েছিলেন তিনি। একটি সেতুর ধারে দাঁড়িয়ে ঝুঁকে সেলফি তুলতে গিয়ে রেলিং ভেঙে নিচে পড়ে যান তিনি।
 
এক বন্ধুর জন্মদিনে বন্ধুদের নিয়ে একটি গাড়িতে করে ঘুরতে বেরিয়েছিলেন তারা। ব্রিজের সামনে বাস থামিয়ে তারা কয়েকটা ছবি তুলতে নামেন। কিন্তু আনা দল থেকে একটা আলাদা হয়েই নিজের একটা সেলফি তোলার চেষ্টা করছিলেন। রেলিংয়ে ঝুঁকে ক্যামেরা সসামনে রেখে ছবি তুলতে ব্যস্ত আনা বুঝতে পারেননি যে তিনি বিপদসীমার বাইরে চলে এসেছেন। ব্রিজের প্রায় ৪০ ফুট নিচে পড়ে মারা যান তিনি।
 
ঝুঁকিপূর্ণ সেলফি তুলতে গিয়ে এর আগেও ভারতসহ বিভিন্ন দেশে বহু মানুষ প্রাণ হারিয়েছেন।